তনুজ জৈন, মালদা: মুখ্যমন্ত্রীর উদ্যোগে শনিবারবার ভোরে রাজস্থানের কোটা থেকে ছাত্র-ছাত্রী অভিভাবকদের নিয়ে মালদা বাস টার্মিনাসে পৌঁছালো ১১টি সরকারি বাস। এদিন ওই বাসগুলোতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আসা হয়।
মালদা বাস টার্মিনাসে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পৌঁছালে থার্মাল গান দিয়ে তাদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা এবং প্রত্যেকের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হয়। পিপিই কিট পড়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের লালা রস সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনিক কর্তা এবং পুলিশ অফিসারেরা। সমস্ত পরীক্ষা করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীরা।
জানা গিয়েছে, মোট ২৬৮ জন রাজস্থানের কোটা থেকে মালদায় ফিরেছেন। এদের মধ্যে এদিন ২১৮ জন ছাত্র-ছাত্রী মালদা পৌঁছায়। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তারা বলেন তার উদ্যোগে ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…