কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানদের সঙ্গে বৈঠকের দিনই লক ডাউনের মেয়াদ দীর্ঘায়িত করার ইঙ্গিত মিলেছিল। এবার তা বাস্তবে পরিনত হল শুক্রবার। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশে আরও দু’সপ্তাহের লক ডাউন বাড়িয়ে তা আগামী ১৭ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে দেশে দ্বিতীয় দফার লক ডাউন চলছে যার শেষ দিন আগামীকাল অর্থাৎ ৩রা মে মধ্যরাত। দেশের বেশ কয়েকটি জেলায় যে এখনও করোনার সংক্রমণের সম্ভাবনা প্রবল তা এদিনই বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনার জেরে এখনও দেশের ১৮ শতাংশ জেলা রেড জোনের আওতায় রয়েছে। আর এখান থেকেই বাড়ছে উদ্বেগ। খবর, দেশের মোট ৭৩৩ জেলার মধ্যে ১৩০ টি জেলা রেড জোনের আওতায়। ২৮৪ টি জেলা অরেঞ্জ জোনে ও বাকি ৩১৯ টি জেলা গ্রিন জোনের মধ্যে রয়েছে। তবে একটিই স্বস্তির বিষয় দেশের বেশিরভাগ জেলাই রয়েছে গ্রিন জোনের মধ্যে।
সুতরাং, দেশের মোট জেলার ১৮ শতাংশ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। তবে সরকারি আধিকারিকদের মতে বেশ কিছু জেলা রেড থেকে গ্রিন জোনে চলে এসেছে, আর তা সম্ভব হয়েছে লক ডাউনের ফলে। ফের তৃতীয় দফায় লক ডাউনে হয়তো ইতিবাচক ইঙ্গিতই দেখা যাবে বলে মনে করছেন তাঁরা। কেন্দ্রের দেওয়া নির্দেশে রেড জোন চিহ্নিত জেলাগুলিতে লক ডাউনে কোনোরকম শিথিলতা আনতে পারবে না রাজ্যগুলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…