নিউজ

মহারাষ্ট্রের সব নাগরিকই স্বাস্থ্যবিমার আওতায়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে ঘোষণা করেছেন সরকারি স্বাস্থ্যবিমার আওতার মধ্যে মহারাষ্ট্রের সমস্ত নাগরিকদের আনা হবে। শুক্রবার জলনায় মহারাষ্ট্র দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন যে রাজ্যের জনসংখ্যার ৮৫ শতাংশই মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনা-র আওতায় অন্তর্ভুক্ত ছিল, এবার বাকি ১৫ শতাংশকে এই যোজনার আওতায় আনা হবে।

তিনি আরও বলেছেন,মহারাষ্ট্রই দেশের প্রথম রাজ্য যেখানে রাজ্যের সমস্ত মানুষকে এই বিনামূল্যে বিমা সুরক্ষার আওতায় আনার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে এই প্রকল্পের আওতায় আগে ৪৯৬ টি হাসপাতাল ছিল। এখন ১০০০-র বেশি হাসপাতালকে এর আওতায় যুক্ত করা হবে। এছাড়া সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারি আইন অনুসারে করোনা চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এর পাশাপাশি টোপে বলেছেন যে বেসরকারি হাসপাতালগুলো রোগীদের থেকে যাতে বেশি অর্থ না নিতে পারে তার জন্য সমস্ত সরকারি, আধা-সরকারি কর্মী ও রেশন কার্ড গ্রাহকদের এই প্রকল্পের মধ্যে আনার জন্য একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে। এর সাথে সমস্ত হাসপাতালগুলোতে যাতে চিকিৎসার খরচ সমান থাকে তার জন্য বিভিন্ন প্যাকেজ তৈরী করা হবে বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026