নিউজ

দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণার সম্ভাবনা, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নমোর

দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও দুই সপ্তাহ। ১৭ই মে পর্যন্ত থাকবে লকডাউন। লকডাউনের ফলে থমকে গেছে দেশের বৃদ্ধি, উৎপাদন পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে অর্থনীতিকে টেনে তুলতে দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা ANI এর একটি টুইটে জানা যাচ্ছে এমনই খবর।

ANI টুইট করে জানিয়েছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সিতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ অফিসারদের সাথে এক বৈঠক করেছেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক আর্থিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। সূত্রের খবর অনুযায়ী, দেশের আর্থিক অবস্থার উন্নতি করতে একাধিক রূপরেখা আজ অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন।


টুইটে ANI আরও জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার বিষয়ে জোর দেন। কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার পাশাপাশি জোর দেন বিভিন্ন সংস্কারমূলক কাজ করে কৃষিক্ষেত্রের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ব্যাপারেও। সূত্রের খবর অনুযায়ী দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র। এখন দেখার সেটা কতটা সম্ভব হয় বাস্তবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026