রাজ্য

ডিসেম্বরেও রাজ্যে খুলবে না কলেজ-বিশ্ববিদ্যালয়, সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে অনলাইনে

গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ আছে। কিছুদিন আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলেছে ভেবে সরকার চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করেছিল। অন্যদিকে এই সময়ে স্কুল খোলা হবে নাকি সেই নিয়ে তখন কিছু বলা হয়নি। কিন্তু আজ অর্থাৎ রবিবার উপাচার্যদের সাথে বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর মাসে স্কুল তো দূরের কথা, খুলবে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিও।

বঙ্গে শীত পড়ার পর করোনা সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। এছাড়াও প্রবল শীতে দিল্লির মত রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে আগে থেকে ঘোষণা করা ডিসেম্বরে কলেজ খোলার কথা পর্যালোচনা করার জন্য ফের কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠকে বসেছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বৈঠকের পর সাফ জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে কোনভাবেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই। অগত্যা এখন অনলাইন ক্লাস দিয়েই পঠন পাঠন চালানো হবে। তারপর নতুন বছর ঘুরলে ফের উপাচার্যদের সাথে রিভিউ বৈঠক করে কবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা যায় তা নিয়ে আলোচনা করা হবে।

আজকের ভার্চুয়াল বৈঠকে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন কলেজগুলিতে আগের মতো আবার অনলাইন ক্লাস চালু করে দেওয়া হোক। ডিসেম্বর মাসে কলেজ খোলার আশা বাধলেও এখন তা কার্যত বৃথা। ফলে অনলাইন ক্লাস করেই পঠন পাঠন এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও আজকের বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন সাপ্লিমেন্টারি বিভিন্ন পরীক্ষা আপাতত অনলাইনে নিতে হবে। উপাচার্যদের সাথে বৈঠক করে রাজ্য কী চায় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত এবার করোনা আবহে চরম জটিলতার সাথে কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল অনলাইন মাধ্যমে। কিন্তু এ বছরে এখনো বেশ কিছু কলেজে প্রথম বর্ষের অনেক আসন ফাঁকা রয়ে গিয়েছে। হয়তো অনলাইন মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলায় অনেকেই ভর্তি হতে পারেনি ও তার সাথে কলেজের অনেক আসন ফাঁকা রয়ে গিয়েছে। তাই আজকের বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন ফের অনলাইন ভর্তি প্রক্রিয়া হয়তো চালু হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026