রাজ্য

দিতে হবে কর্মীদের ডিএ, সাফ জানিয়ে দিল স্যাট

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুঃখের খবর। বিধানসভা ভোটের আগে ডিএ পাবেন না সরকারি কর্মীরা। হাইকোর্টে স্যাট রায় চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। এই আপিল করা মামলার শুনানি হবে ৩রা ডিসেম্বর। ২৩ এ সেপ্টেম্বর স্যাট খারিজ করে দিয়েছিল রাজ্যের পুনর্বিবেচনার আবেদন। সেই নির্দেশকে নিয়েই এইবার হাইকোর্টে লড়বে রাজ্য। তবে সেই দেখেই বিধানসভা ভোটের আগে ডিএ প্রাপ্তি অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বিষয়ে এইদিন সরকারি কর্মচারীদের তরফ থেকে আইনজীবী ফিরদৌস শামিম বলেন,”২৩ এ সেপ্টেম্বর রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।” এইদিন তিনি জানান,” রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ দিতেই হবে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে স্যাটকে জানানো হয়েছে যে করোনা পরিস্থিতিতে ডিএ দেওয়া সমস্যার বিষয়। তার উত্তরে স্যাট জানিয়েছে যে এই নিয়ে ভাবনাচিন্তা করে দেখা যাবে।”

এই রায় দিয়েছেন স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার আগ এবং প্রশাসনিক সদস্য সুবেশ কুমার দাস। ষষ্ট বেতন কমিশন চালু হলেও ডিএ নিয়ে মাথাব্যথা ছিলনা রাজ্য সরকারের। ২০১৯ সালে স্যাট নির্দেশ দিয়েছিল যে ছয় মাসের মধ্যে রাজ্য সরকার কে দিতে হবে কর্মীদের বকেয়া ডিএ। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তা দেওয়া হয়নি। তা দেওয়া না হওয়ায় অবমাননার মামলা দায়ের করে সরকারি কর্মীরা। তখন রাজ্য স্যাটে দায়ের করেছিল রিভিউ পিটিশন। গত ৩রা মার্চ ২০২০ তে রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়েছে। এইদিন ঘোষণা করা হল রায়।

রাজ্য সরকার রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা করে দেখার জন্য পিটিশন দায়ের করে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ হতে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। এইবার স্যাট আবারও জানিয়ে দিয়েছে যে এইবার বকেয়া ডিএ দিতে হবে কর্মীদের। সেই কারণেই এইবার রাজ্য গিয়েছে হাইকোর্টে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026