নিউজ

রাজ্যে ২ নভেম্বর থেকে শুরু স্নাতক স্তরের ক্লাস

এদিন উপাচার্যদের সঙ্গে ভার্চুলায় বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে জানানো হয় ৩১শে অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে এবং পয়লা নভেম্বর থেকে আগামী শিক্ষা বর্ষের ক্লাস চালু করে দিতে হবে।

আগের সপ্তাহেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ট্যুইট করে জানান বর্তমান করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়া নিয়ে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে জানানো হয়েছিলো  ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে।

কিছু দিন আগেও ইউজিসির মতে সায় না দিলেও এবার সেই নিয়ে কোন নেতিবাচক মন্তব্য শোনা যায়নি রাজ্যের তরফে। ইউজিসির শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে প্রস্তাবিত গাইডলাইন এর সম্পর্কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান “ইউজিসির শিক্ষাবর্ষ শুরু নিয়ে গাইডলাইন দেখেছি। উপাচার্যদের মতামত চাওয়া হবে। উপাচার্যদের মতামত শুনেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব।”

ইউজিসি-র নির্দেশ মেনে আপাতত সপ্তাহে ছদিন ক্লাস হবে। রাজ্যে স্নাতক স্তরে ক্লাস শুরু হবে ২রা নভেম্বর থেকে। ১৮ নভেম্বর বা পয়লা ডিসেম্বর থেকে স্নাতকোত্তর এ ক্লাস শুরু হবে। স্নাতকোত্তরে এবার ভর্তির ক্ষেত্রে ৬০/৪০ নিয়মের বদলে ৮০/২০ নিয়ম মানতে হবে। আপাতত আর কোন নিয়ম বদল হবে বলে মনে করা হচ্ছে না সেক্ষেত্রে শুধু মাত্র করোনা বিধি মেনে ক্লাস শুরু হবার অপেক্ষা এবার।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026