একেই বাজারে অগ্নিমূল্য নিত্য দিনের জিনিসে। তার মাঝে লক ডাউন এবং করোনা সব মিলয়ে প্রায় হাতের বাইরে চলে গেছিলো সোনার দাম। এর মধ্যে লাগাতার ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে সোনার দামকে। যার জেরে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের মাথায় হাত পড়েছিল।
কিন্তু এবার সোনার পাশাপাশি দাম কমেছে রূপোরও। রুপোর দাম প্রায় ১ শতাংশ কমে ৫৯.০১৮ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে। শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারের মূল্য ২৩৮ টাকা কমে ৪৯,৬৬৬ টাকা প্রতি ১০ গ্রামে হয়ে গিয়েছিল৷ গত সপ্তাহে বিদেশি বাজারে সোনার দাম ২ শতাংশ কমে ১৮৬২ মার্কিন ডলার প্রতি আউন্স হয়েছিলো৷
যার ফলে ভারতে প্রতি ১০ গ্রাম সোনায় ৬ হাজার টাকা সস্তা হয়েছিলো৷ এই পতনের ফলে ৫০ হাজারের নিচে সোনার দাম হওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু সোনার দাম নিম্নমুখী হয়েছে, তা আগামী বেশ কয়েক মাস বজায় থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতি ১০ গ্রামে সোনার দাম কমেছে প্রায় ২০০০ টাকা৷ সোনার দাম ৪৯২৫০ টাকার নিচে চলে যাওয়া মানে এবার সোনা ৪৮,৯০০ থেকে ৪৮,৮০০ টাকার মধ্যে ট্রেড করবে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…