নিউজ

সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেতে কতদিন অপেক্ষা করবে ভারত? রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন মোদির

নয়াদিল্লি: গতকাল রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখার কথা ছিলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন মোদি প্রশ্ন তোলেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাওয়ার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে ভারতকে? তিনি বলেন, ভারতবাসী দীর্ঘদিন ধরে এই অধিকার পাওয়ার জন্য অপেক্ষা করছে৷

এ দিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভার্চুয়াল বক্তৃতার মাধ্যমে নরেন্দ্র মোদি বলেন, “এই সংস্কার প্রক্রিয়া আদৌ যুক্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে কি না, তা ভেবেই ভারতের মানুষ উদ্বিগ্ন৷ আর কতদিন রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণের কাঠামোর বাইরে থাকতে হবে ভারতকে?” এদিন তিনি আরো বলেন, “ভারতের ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহের ক্ষমতা গোটা মানব সভ্যতাকে এই সঙ্কট থেকে বের করে আনার চেষ্টা করবে৷

অতিমারির এই কঠিন সময়ে ভারতের ওষুধ নির্মাতা সংস্থাগুলি বিশ্বের ১৫০টি দেশে জরুরি ওষুধ সরবরাহ করেছে৷” জানা গিয়েছিলো রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ অধিবেশনে সেনা সরবরাহকারী দেশ হিসেবে ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের নীতিগুলি চূড়ান্ত করার বিষয়ে সওয়াল করবে। এছাড়া জলবায়ুর পরিবর্তন এর পাশাপাশি করোনা অতিমারীতে গোটা বিশ্বে ভারতীয় ফার্মেসির ভূমিকা নিয়েও বক্তব্য রাখার কথাও ছিলো।

এমনকি সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে একসঙ্গে এগিয়ে আসা নিয়েও মোদির কথা বলার কথা ছিলো। অন্যদিকে গত কাল রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিবৃতির কড়া জবাব দিয়েছে ভারত৷ প্রথম থেকেই পাকিস্তানের নানা বিবৃতি মেনে নিতে নারাজ ছিলো ভারত। এদিন কড়া ভাষায় পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে ভারত জানায় সন্ত্রাসবাদ, সংখ্যাগুরু মৌলবাদ, আদিবাসীদের সাফ, গোপন পরমাণুর ব্যবসা এসব কিছুই গত ৭০ বছরে পাকিস্তানের গৌরব৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026