নিউজ

আর সাদা কালো নয়, তৈরী হবে রঙিন ভোটার কার্ড, জানালো নির্বাচন কমিশন

ডিজিটাল ভারতের দিকে আরও একধাপ এগিয়ে গেল দেশ। নতুন ভাবে নাগরিকের পরিচয় পত্র আনতে চলেছে ভারতীয় নির্বাচন কমিশন। যার জন্য পুরোনো জমানার ভোটার কার্ড বদলে তা হয়ে যাচ্ছে নতুন রুপ। এতদিন দেখা গিয়েছে পাতলা সাদামাঠা কাগজের উপর ছাপানো হত পরিচয়পত্র। তারপর সেটি ল্যামিনেশন করে তুলে দেওয়া হত। কিন্তু এবার এই নিয়ম থেকে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন।

এখন কাগজে ছাপার পর ল্যামিনেশন প্রক্রিয়া নয়, তা হয়ে যাচ্ছে ডিজিটাল। নতুন ভোটার কার্ড হবে সম্পুর্ন প্লাস্টিক নির্মিত। তাতে দেওয়া যাবে রঙিন ছবিও। নতুন ভোটার কার্ডে যে ছবি দেওয়া হবে তা অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে। কোনোরকম মুখ ঢাকা অথবা সানগ্লাস পরা ছবি গ্রহনযোগ্য হবে না। পুরোনো জমানায় যে সাদাকালো ছবি পরিচয়পত্রে দেওয়া হত তাতে ব্যক্তি নিজেকে চিনতেই ভিরমি খেতেন। আসল ছবির সাথে ভোটার কার্ডের ছবির যেনো আকাশপাতাল ফারাক।

আরও পড়ুন : করোনার জেরে পিছোবে কি পুরভোট? তৈরি হয়েছে ধোঁয়াশা

তাই এবার ভারতীয় নির্বাচন কমিশনের এই নতুন সিদ্ধান্তে স্বভাবতই খুশি নতুন ভোটাররা। তাদের হাতে তুলে দেওয়া হবে রঙিন এপিক কার্ড। শুধু নবীন ভোটার নয়, এই সুবিধা পাবেন পুরোনো ভোটাররাও। খরচ হবে মাত্র ২৫-৩০ টাকা। তার জন্য আট নম্বর ফর্ম পুরোন করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। ২১ লক্ষ নতুন ভোটার ছাড়াও যারা সংশোধনের জন্য আবেদন করবেন তারাও পাবেন ডিজিটাল এই রঙিন এপিক কার্ড। এই কাজ কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে।

কিন্তু রঙিন পরিচয় পত্র কেন?
তাতে কমিশন কর্তারা জানিয়েছেন, অনেক সুবিধা থাকছে। প্রযুক্তির সুবিধা এবং বারকোড ও নম্বর অদৃশ্য থাকার ফলে আরও বেশি নিরাপদ হবে এই নতুন পরিচয় পত্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026