নিউজ

করোনার থাবাতে সদ্যোজাত শিশু, চলছে চিকিৎসা

করোনা সংক্রমণ যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে। ছোট শিশু থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেরই আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। যদিও বিজ্ঞানীরা বলেছিলেন যে করোনা শুধু বড়দের শরীরে সংক্রমিত হয়। কিন্তু তাদের সেই গবেষণা ভুল প্রমাণিত হয়েছে লন্ডনের এক ঘটনায়।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার লন্ডনের এক হাসপাতালে জন্ম নেয় করোনা সংক্রমিত সদ্যোজাত। কিছুদিন আগে ওই সদ্যোজাতের মা জ্বর ও সর্দি- কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রথমে নিউমোনিয়া মনে হলেও পরে জানা যায় যে তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার সন্তান ও করোনাতে সংক্রমিত হয়েছে। সেই শিশুকেও করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। চিকিৎসকদের অনুমান মাতৃগর্ভে থাকার সময়ই শিশুর শরীরে ভাইরাস প্রবেশ করেছে।

আরও পড়ুন : করোনা রুখতে সাফল্যের পথে কানাডার বাঙালি বিজ্ঞানী

এখন সেই শিশু এবং শিশুর মা-কে আলাদা আলাদা হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই শিশুই এখনো পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠ করোনা সংক্রমিত। ধীরে ধীরে এই সংক্রমণ বাড়ছে। আমেরিকাতে এখনো পর্যন্ত ১৫০০ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। যদিও চিৎসকদের দাবি মার্কিন মুলুকে সংক্রমণের পরিমান আরও বাড়বে। সবচেয়ে বেশি মৃত্যু চিনে হলেও ইতালি ধীরে ধীরে ভয়াবহ আকার নিচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026