নিউজ

৩৯ টাকা কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতা সহ চার শহরে স্বস্তি

এলপিজি সিলিন্ডার নিয়ে সুখবর। তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩৯ টাকা কমানো হয়েছে।

গত ২২ ডিসেম্বর থেকে দেশের চারটি মহানগরে নতুন দাম কার্যকর করা হয়েছে। এই চারটি শহর হল দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই। নতুন দাম অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হবে ১৭৫৭ টাকা, কলকাতায় ১৮৬৮ টাকা, মুম্বইয়ে ১৭১০ টাকা এবং চেন্নাইতে ১৯২৯ টাকা। যদিও সাধারণ মানুষের রান্নাঘর এই হ্রাস মূল্য থেকে উপকৃত হবে না কারণ ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

এর আগে গত ১ ডিসেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১ টাকা বেশি ছিল। তখন দিল্লিতে এর দাম ছিল ১৭৯৬.৫০ টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৪৯ টাকা। কলকাতায় সিলিন্ডারের দাম ছিল ১৯০৮ টাকা এবং চেন্নাইতে সিলিন্ডারের দাম ছিল ১৯৬৮.৫০ টাকা।

নির্বাচনের আগে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রায়শই খবর উঠে আসছে। ডোমেস্টিক গ্যাস কানেকশন বা বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়েও এর আগে একাধিক আপডেট প্রকাশ্যে এসেছে। বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগের থেকে কমেছে। সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দেদার ভর্তুকি। কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার অধীনে পাওয়া যাচ্ছে আরও অনেক সুবিধা। এবার কমল বাণিজ্য গ্যাস সিলিন্ডারের দাম। দাম কমার ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন হোটেল, রেস্তোরাঁ মালিকরা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026