টেক বার্তা

৩৫০সিসি সেগমেন্টের নতুন বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield, দেখে নিন দাম এবং অত্যাধুনিক ফির্চাস

ফের ভারতের বাজারে বছরের শুরুতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে জনপ্রিয় বাইক নির্মাণ সংস্থা। রয়েল এনফিল্ড। ২০২৩ সালে একাধিক মডেলের শক্তিশালী বাইক লঞ্চ করার পর ২০২৪ সালের শুরুতেও একই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছে সংস্থাটি। ইতিমধ্যে তাদের নতুন বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। তবে কবে নাগাদ ভারতের বাজারে নতুন বাইক লঞ্চ করা হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়নি রয়েল এনফিল্ড।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, ৩৫০সিসি সেগমেন্টে গ্রাহকদের তুমুল চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন এই বাইকটি লঞ্চ করা হচ্ছে। Classic, Hunter, Meteor ও Bullet-এর পরে এটি হবে ৩৫০সিসি সেগমেন্টের পঞ্চম বাইক। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে নতুন এই বাইকের নামকরণ করে ফেলেছে সংস্থাটি। “Goan Classic 350” নামে ভারতের বাজারে লঞ্চ করা হবে রয়েল এনফিল্ডের নতুন এই বাইকটি।

কি কি বৈশিষ্ট্য থাকতে চলেছে?
Goan Classic 350সিসি বাইকে দেখা যেতে পারে ৩৪৯সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলার ইঞ্জিন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বচ্চো ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। যা ৫-স্পিড গিয়ার বক্স দ্বারা নিয়ন্ত্রিত হবে।এছাড়া, ডুয়াল রিয়ার শক অ্যাবজর্বার সাথে ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে থাকছে সামনে ৩০০ মিমি ও পেছনে ২৭০ মিমি ডিস্ক ব্রেক। পাশাপাশি, যদি গাড়িটির ডিজাইনের কথা বলি, তবে সিঙ্গেল সিটের সাথে গাড়িটি বাজারে লঞ্চ করা হবে। যদিও ডাবল সিট প্রতিস্থাপনের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এই গাড়িটির দামের ব্যাপারে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থাটি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026