পলিটিক্স

বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত মন্তব্য কেএলও সুপ্রিমোর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বহিরাগত, এই বিস্ফোরক মন্তব্য করেই এবারে ফাঁসলেন উত্তরবঙ্গের নিষিদ্ধ সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সুপ্রিমো জীবন সিং। পাশাপাশি আবারো বঙ্গভঙ্গ ইস্যু উঠে এলো বঙ্গ রাজনীতিতে। গোপন ডেরা থেকে একাধিক বার্তা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীকেই বারবার বহিরাগত আখ্যা দেন তিনি। তারপরেই রাজ্য সরকারের তরফে UAPA আইনে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের তরফে এখনো কোনো মন্তব্য না করা হলেও সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা চলছে। নবান্নের তরফেও সতর্কতা নেওয়া হচ্ছে। সবথেকে বড় ব্যাপারটি হলো এটি একটি নিষিদ্ধ সংগঠন। আর এই জীবন সিংহের বিরুদ্ধে এর আগেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। আর এবারে UAPA আইনে মামলা। আবার এনার বিরুদ্ধে আগেও বঙ্গভঙ্গ নিয়ে বেশ কিছু মন্তব্য করার অভিযোগ আছে।

কিছুদিন আগে যখন বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন, তখনও এই জীবন সিংহ পৃথক উত্তরবঙ্গ করার দাবি জানিয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন। নিজেদের গোপন ডেরা থেকে জন কে সমর্থন করে বার্তা দিয়েছিলেন। আর এবারে আরো জোরালো বার্তা। এই বার্তায় মুখ্যমন্ত্রীকে সরাসরি বহিরাগত আখ্যা দিলেন তিনি। তিনি বললেন, “ভারত স্বাধীন হওয়ার আগে এবং পরে কোচ সাম্রাজ্য স্বাধীন রাজ্য ছিল। পরে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় এই ভূমি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেখানকার ভয়ঙ্কর পরিস্থিতির জেরে পূর্ব বঙ্গের বাঙালিরা এই ভূমিতে আশ্রয় নিয়েছিলেন”

তিনি দাবি জানিয়েছেন, এই ‘বহিরাগত’ মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গ নিয়ে যে দাবি তুলেছেন, সেটা একেবারেই মিথ্যা। তিনি এই বক্তব্যে একাধিকবার মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলে উল্লেখ করেছেন। পুলিশের খবর অনুযায়ী আপাতত এই গুণধর আছেন মায়ানমারের কাছাকাছি। সোশাল মিডিয়া পোস্ট থেকে আপাতত তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার মামলায় তদন্ত চলছে তার বিরুদ্ধে। দিন কয়েক আগে উত্তরবঙ্গের দুই তৃণমূল নেতা বিনয়কৃষ্ণ বর্মন এবং পার্থপ্রতিম রায়েকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন এই জীবন সিং। তারপরে তাদের বাড়িতে হামলাও চালানো হয়। আর এবারে সরাসরি গোপন ডেরা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বার্তা, ফলে অতিরিক্ত সতর্ক নবান্ন।

ভারতবার্তার তরফে এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026