টলিউড

Mithai: আসর জমানোর পালা, দক্ষিণ ভারতে বাংলার ‘মিঠাই’

এই তো জানুয়ারী মাসের শুরুতে মিঠাইয়ের পথচলা শুরু হয়। কয়েক মাসের মধ্যেই বাংলার সকল মানুষের মন জয় করেছে মনোহারার সকল সদস্যেরা। তবে এইবার মিঠাই পরিবারের জন্য এক দারুণ সুখবর। মিঠাই আর মনোহারা শুধু বাংলার মানুষের মনিকোঠা নয়, এবার তামিল দর্শকদের মনে জায়গা করতে নিতে চলেছে।

বাংলার এখন ১ নম্বর শো হল মিঠাই। দিন যত যাচ্ছে উচ্ছেবাবু আর তুফান মেলের রসায়ন আরো জমজমাট হয়ে উঠছে। রাত ৮টা বাজলে আর কিছু না বাংলা টেলিভিশনের সব মা কাকিমাদের চোখ একেবার চুম্বকের মতো জি বাংলার সামনে আটকে রেখেছে এই মোদক পরিবার। যার ফলে দিন দিন ঊর্ধ্বমুখী ‘মিঠাই’-এর টিআরপি। অন্যান্য ধারাবাহিক মিঠাইয়ের গা ভেসতে পারছেনা। দিন যত যাচ্ছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা উর্দ্ধগামী।

তাই তো মিঠাই এবার বাংলা থেকে দক্ষিণ ভারতের মনে জায়গা করতে চলেছে। হ্যাঁ তামিল ভাষায় রিমেক হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের। তামিল এক সংবাদমাধ্যম থেকেই এই সুখবর পাওয়া গিয়েছে। জি তামিল চ্যানেলে এই নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে ধারাবাহিকের নাম নিনাইথালেলনিক্কুম। রিমেকে সিদ্ধার্থ অর্থাৎ মিঠাই –এর উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করবেন ‘আয়ুথা এজহুথু’, ‘উড়িয়ে২’ খ্যাত জনপ্রি অভিনেতা আনন্দ সেলভম। তবে মিঠাই রানি কে হবে তা এখনো জানা যায়নি। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই মিঠাই ধারাবাহিকের রিমেক। কোন সময়ে দেখানো হবে, সেটা নিয়েও এখনো ভাবনা চিন্তা চলছে।

অন্যদিকে এ সপ্তাহের টিআরপি তালিকাতে মিঠাই ফাস্ট গার্ল। ডিভোর্সের পর তুফান মেল আর উচ্ছেবাবুর সংসার জমে উঠেছে। কখনো শিড ফুলশয্যাতে স্ত্রীর গলার হার খুলে দিচ্ছে তো কখনো মিঠাইয়ের মুন্নিকে নিয়ে বাজারে চিতল মাছ কিনতে যাচ্ছে সিড নিজে। সম্প্রতি নতুন প্রমোতে দেখানো হয়েছে মিঠাই তাঁর রাগী উচ্ছেবাবুর মাথায় তেল মালিশ করছে। তেলমালিশ বেশ উপভোগ করছে সিড ও। তবে তেল মেখে সিডকে লাগছে চম্পক মহাশয়। তাই নিয়ে সকলের হাসাহাসি। এখন এটাই দেখার সিড কবে মিঠাইকে ভালোবাসবে। এদের সম্পর্কে কি কোনো পরিবর্তন আসবে তা সময়েই বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026