রাজ্য

Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টিতে ভিজবে এইসব জেলা

এতদিন টানা বৃষ্টির পরে আবারো পশ্চিমবঙ্গের জন্য নিম্নচাপের ভ্রুকুটি। সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে আবারও রাজ্যে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বেশ কয়েকদিনের বৃষ্টিপাতের পর আজ সকালে রোদের মুখ দেখে ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু আবারও বিকেলের পর থেকে আকাশের মুখ ভার হওয়ায় চিন্তায় রাজ্যবাসী।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে বুধবার থেকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং যার কারণে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অন্যদিকে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মঙ্গলবার থেকে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় দুই পশলা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতে সর্তকতা জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে চলেছে এ সমস্ত জেলায়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও সর্তকতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হবে পশ্চিমের বেশকিছু জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি এবার উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার থেকে।

বৃষ্টির প্রভাবে নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাওয়া অফিসের আধিকারিকরা। কলকাতা এবং বিভিন্ন পুরসভা এলাকার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে যাবার সম্ভাবনা থাকছে। গত সপ্তাহে নিম্নচাপের কারণে বাংলায় বেশ কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। কলকাতা ছাড়া অন্যান্য জেলার বেশ কিছু এলাকা জলে ডুবে যাবার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহ থেকেই বেশ জমিয়ে ব্যাটিং করতে শুরু করেছে আবারো বৃষ্টিপাত। বুধবার এবং বৃহস্পতিবার আবারো বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কার মেঘ বঙ্গবাসীর কপালে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026