বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য টানাপোড়েন এবং তার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা এক প্রেমিক যুগলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বারোপেটিয়া এলাকায়। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার ঝাকুয়া পাড়া এলাকায় এক মহিলা এবং যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায়।
তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।জানা গিয়েছে, মৃত যুবকের নাম ক্ষীরমোন রায়। এবং মৃত মহিলার তার পাশের গ্রাম পাতিলাভাষার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ওই দুজন বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল। এবং, বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে যান তারা।
তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারটি জানাজানি হয়ে গেলে, পরিবারে তুমুল অশান্তি হয়েছিল। বাড়িতে এরকম সমস্যার কারণেই মনে হচ্ছে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে ওই যুগল। পুলিশের তরফ থেকে ইতি মধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ। ঘটনার অন্তরতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…