রাজ্য সরকারি কর্মীদের জন্য এবারে আরো খুশির খবর। হরিয়ানা সরকারের কর্মীদের জন্য সুখবর। শনিবার হরিয়ানা সরকারের কর্মীদের জন্য জন্য মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করে দেওয়া হচ্ছে। ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম। মহার্ঘ্যভাতা বেড়েছে পেনশনভোগীদের। যদিও গত বছর পয়লা জানুয়ারি এবং পহেলা জুলাই ও চলতি বছরের পয়লা জানুয়ারি বাড়িয়ে দেওয়া হয়েছে।
এবারে সর্বমোট ১১ শতাংশ মহার্ঘ্য ভাতা করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হরিয়ানা সরকারের তরফ থেকে। হরিয়ানা সরকারের তরফ থেকে একজন মুখপাত্র জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের ২.৮৫ লক্ষ কর্মচারী লাভবান হবেন এবং সুবিধা পাবেন ২.৬২ লক্ষ পেনশনভোগী। প্রতিমাসে রাজ্যের কোষাগারে বাড়তি ২১০ কোটি টাকা ঢুকবে বলে জানানো হয়েছে।
মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে যদি কোন রাজ্য সরকারি কর্মচারী মাসে কুড়ি হাজার টাকা বেতন পান তাহলে জুলাই মাস থেকে তিনি পাবেন ৫৬০০ টাকা ডিয়ারনেস অ্যালায়েন্স। মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ২২০০ টাকা।
দীর্ঘ প্রতীক্ষার পর বহুদিন পরে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ডিএ নয়, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বৃদ্ধি পেয়েছে ডিআর। চলতি বছরের জুলাই থেকে এরা ২৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন, যা এতদিন পর্যন্ত ছিল ১৭ শতাংশ। তিনবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে এখন ১১ শতাংশ বৃদ্ধির করে হলো ২৮ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…