নিউজ

ক্রমশ জটিলতা বাড়ছে সীমান্তে, মোদির পর চরম হুঁশিয়ারি দিল চিনও

অরূপ মাহাত: লাদাখ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উদ্ভুত পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা উঠে এলেও চিনের সাম্প্রতিক গতিবিধি উত্তেজনা বাড়াচ্ছে সীমান্তে। বিভিন্ন সংবাদসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে চিন। ইতিমধ্যে রণসজ্জায় সজ্জিত চিনা সৈন্য ভিড় বাড়িয়েছে সীমান্ত এলাকায়। থেমে নেই ভারতও।

ইতিমধ্যে সীমান্তে মিসাইল সিস্টেম সহ যুদ্ধ সামগ্রী প্রস্তুত রাখছে তারা। তবে, এখনও পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে আগ্রহী ভারত। এ বিষয়ে শুক্রবার আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, জাপানের কাছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন।

ভারত ও চিনের মধ্যে লাইন অফ একচুয়াল কন্ট্রোল নিয়ে উদ্ভূত সমস্যা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। একইসঙ্গে, সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে হওয়া আলোচনা নিয়েও জানিয়েছেন তিনি। তবে শুক্রবার, মোদির লাদাখ সফরকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর পর থেকেই হুমকি দিতে শুরু করেছে চিনের কমিউনিস্ট সরকার। প্রসঙ্গত, শুক্রবার সকালে লাদাখ ভ্রমণে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্তের উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে দেশের সেনা জওয়ানদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রীর লাদাখ সফর বলে জানা গেছে। যা নিয়ে ট্যুইট করেন কমিউনিস্ট সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস-এর এডিটর-ইন-চিফ হু শিজিন। মোদির লাদাখ সফরকে নিছকই চমক বলে উল্লেখ করেন তিনি। এরপরই ভারতীয় সেনাবাহিনীকে হুশিয়ারি দিয়ে তিনি জানান, ভুল করেও যেন চিনের পিপলস লিবারেশন আর্মির ধারে কাছে না আসে তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026