তার মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তবুও তার পরিবারের লোকজন যেন কিছুতেই মেনে নিতে পারছেন সুশান্তের এভাবে অকালে চলে যাওয়াকে। শুধু পরিবারের সদস্যই নয়, বন্ধু-বান্ধব থেকে অনুগামী সবার কাছেই অবিশ্বাস্য তার অকাল প্রয়াণ।
ছোট ভাই সুশান্তের মৃত্যুতে একপ্রকার ভেঙে পড়েছেন দিদি শ্বেতা কীর্তি সিং। একসাথে কাটানো মূহুর্তগুলিকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি। শুধু তাই নয় ভাইয়ের স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন সংবেদনশীল পোস্ট৷ সম্প্রতি শ্বেতা তার ইনস্টাগ্রামে একটি চিঠি শেয়ার করেছেন ৷
সেখানে একটি হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, “তুই সবার আগে ভাই, অনেক ভালবাসা।” শ্বেতার শেয়ার করা এই পোস্টে অনুগামীরা তাদের প্রিয় অভিনেতাকে স্মরণ করে লিখেছেন বিভিন্ন মন্তব্য। তবে এটিই প্রথমবার নয়, এর আগেও শ্বেতা ভাই সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন ৷
সাথে পোস্ট করেছেন বেশ কিছু পুরনো ছবি। ছেলের সঙ্গে সুশান্তের একটি ছবি শেয়ার করে লেখেন, “প্রিয় মামার সঙ্গে ফ্রেয়াজু।” অন্যদিকে ৫ বছরের ছেলে মামার অকাল প্রয়াণে মর্মাহত। তার মতে মামু চিরকাল তার হৃদয়ে থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…