Categories: দেশনিউজ

হোয়াটসঅ্যাপ স্পাইওয়্যার কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কা গান্ধীর ফোনেও আড়ি পাতা হয়েছিল, দাবি কংগ্রেসের

দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ফোনে আড়ি পাতা হয়েছিল বলে দাবি করলো কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই কথা। সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি ইজরায়েলি সংস্থা চারটি মহাদেশের প্রায় ১৪০০ রাজনৈতিক, সাংবাদিক, কূটনৈতিক, বিরোধী দলনেতার হোয়াটসঅ্যাপে একটি স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা করেছিল। সেই প্রেক্ষিতেই আজ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হলো প্রিয়াঙ্কা গান্ধীর ফোনে আড়ি পাতার কথা।

কংগ্রেসের তরফ থেকে রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেছেন, হোয়াটসঅ্যাপের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে মেসেজ করা হয়েছিল। তিনি বলেছেন, ‘যাঁদের ফোন হ্যাক করা হয়েছে, তাঁদের মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রিয়াঙ্কা গান্ধীও সেই মেসেজ পেয়েছেন।’ কেন্দ্রের বিরুদ্ধে সুরজেওয়ালের প্রশ্ন, ‘#WhatsAppSpygate একটি হতবাক করে দেওয়ার মতো বিষয়। ২০১৯ নির্বাচনের সময় কি নাগরিক ও রাজনৈতিক নেতাদের উপর কি গুপ্তচরবৃত্তির করেছে বিজেপি সরকার? সরকার কি ২০১৯-এর মে থেকেই এই বেআইনি স্পাইওয়্যার সম্পর্কে জানত? ক্ষমতায় বসে থাকা লোকেরাই এই অপরাধের জন্য দায়ী?’

প্রসঙ্গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে থেকেই ১২১ জন ভারতীয়কে টার্গেট করা হয়েছিল বলে জানানো হয়েছিল হোয়াটসঅ্যাপের তরফ থেকে। এরই পাশাপাশি ওই ১২১ জনকেও হোয়াটসঅ্যাপের তরফ থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় একথা। সেই মেসেজই প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছেন বলে দাবি করছে কংগ্রেস। বিজেপির তরফ থেকে এবিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Patrick Mahomes and Brittany Celebrate Daughter Sterling’s Emotional 5th Birthday

Kansas City Chiefs quarterback Patrick Mahomes and his wife, Brittany Mahomes, pulled out all the…

February 23, 2026

Ex-Prince Andrew’s Alleged Plan With Prince Harry Before Arrest

Before his arrest last week, Andrew Mountbatten-Windsor — formerly the Duke of York — reportedly…

February 23, 2026

BAFTA Chaos: Hannah Beachler Breaks Silence on Tourette Slur — Calls Apology ‘Almost Impossible

Oscar‑nominated production designer Hannah Beachler has spoken out about the controversy at the 2026 BAFTA…

February 23, 2026

Kaley Cuoco’s Bold Vanished Ending Leaves Sam Claflin Behind

Kaley Cuoco’s limited series Vanished wrapped with a shocking finale that defied expectations. Cuoco’s character,…

February 23, 2026

Campbell “Pookie” Puckett Expecting Baby No. 2 with Husband Jett

TikTok‑famous couple Campbell “Pookie” Puckett and her husband Jett Puckett are expanding their family once…

February 23, 2026

Karl Urban Teases Fatal Stakes in The Boys Season 5

Karl Urban, who plays Billy Butcher in Prime Video’s The Boys, has teased that the…

February 23, 2026