Categories: দেশনিউজ

১৭০ বিধায়কের সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা, দাবি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রে সরকার গড়ার ক্ষেত্রে জটিলতা বেড়েই চলেছে। এনডিএ জোটের বড় শরিক বিজেপি জোট শরিক শিবসেনার দেওয়া শর্ত কোনমতেই মেনে নিতে রাজি নয়। অন্যদিকে নিজেদের শর্ত না মানলে এনডিএ সরকারে যোগ দিতে নারাজ শিবসেনা। এতদিন কৌশলে জল মাপলেও এখন প্রকাশ্যে বেরিয়ে পড়েছে জোট শরিকদের বিবাদ। শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘সরকার গড়বে শিবসেনায়।’ তিনি আরও বলেন যে, ‘একমাত্র মুখ্যমন্ত্রীত্বের পরিবর্তেই সরকারে সামিল হবে শিবসেনা। এর বাইরে কোন আলোচনায় আর হবে না বিজেপির সাথে।’ একই সাথে বিজেপির চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর দাবি, ‘বিজেপি যদি মুখ্যমন্ত্রীর পদ শিবসেনাকে না ছাড়ে, তাহলে ১৭০ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়বো আমরাই।’ বিজেপি ছাড়াই সরকার গড়ার এই খবর তিনি মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান। কর্ণাটকে বিধায়ক কেনাবেচা করে সরকার গড়ার কৌশল মহারাষ্ট্রে কাজ করবে না জানিয়ে তিনি এদিন বলেন, ‘মহারাষ্ট্রের মানুষ শিবসেনার পাশে রয়েছেন।’
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026