ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI এর সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার উপরে জমা আছে, চালু হচ্ছে নতুন সুদ বিধি

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টে সুদের হার হ্রাস করছে। অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টে আগের থেকে কম সুদ পাবেন এবার থেকে। বর্তমানে এসবিআই, ব্যাংক অফ বরোদার মতো ব্যাংক গুলিতে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার উল্লেখযোগ্য ভাবে কম। ১লা নভেম্বর থেকেই এসবিআই এর এই নতুন নিয়ম চালু হয়েছে। যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট গুলিতে ১ লক্ষ টাকার কম থাকবে সেই অ্যাকাউন্ট গুলিতে এবার থেকে ৩.৫% এর বদলে ৩.২৫% সুদ দেবে এসবিআই।

ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে এই সুদ সংশোধন করা হয়েছিল গত জুলাই মাসে। যেখানে ৫০০০০ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় ৩.২৫% এবং তার উপরে ৩.৭৫% করে। অন্যান্য সমস্ত ব্যাংকের ক্ষেত্রেও এই সুদের হার অনেক কম এখন। এসবিআই এর তরফ থেকে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার রিজার্ভ ব্যাংকের রেপো রেটের উপর নির্ভর করে। তাই রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমলেই কমবে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার।

বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমার সাথে সাথেই বিকল্প সংরক্ষণের বিকল্পগুলি অনুসন্ধান করা প্রয়োজনীয় হয়ে উঠবে। বিকল্প বলতে স্বল্পমেয়াদী মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সঞ্চয় বিবেচনা করতে পারেন। এছাড়া পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা থেকে অনেক ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026