নিউজ

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসের জের, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এবার মামলা দায়ের করল কংগ্রেস

মুম্বই: হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাট ফাঁসের জের। অর্ণব গোস্বামীর (Arnab Goswami) বিরুদ্ধে মামলা দায়ের করল কংগ্রেস (Congress)। পাশে শিবসেনা Shivsena)। একের পর এক অভিযোগ আর বিতর্ক উঠে আসছে রিপাবলিক টিভির (Republic TV) সম্পাদক অর্নব গোস্বামীর বিরুদ্ধে।  হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস নিয়ে এখনও জোর বিপাকে অর্ণব। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। পুলওয়ামা হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে আসলে মানুষের আস্থা এবং বিশ্বাস ভেঙেছেন বলে তাঁর বীড়ূড্ডহে মামলা দায়ের করল NSUI।

অর্ণবের নানা বক্তব্য নিয়ে একাধিকবার তৈরি হয়েছে বিতর্ক। এবার কংগ্রেসের নেতারা অর্ণবের ফাঁস হওয়া চ্যাটের ওপর ভিত্তি করে দায়ের করেছে অভিযোগ। তাঁরা পুর ঘটনার যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি জানিয়েছে।  কংগ্রেসের ছাত্র সংগঠন জানিয়েছে বালাকোটে এয়ার স্ট্রাইকের ব্যাপারে আগে থেকেই জানতেন অর্ণব। এবং তা ঙ্কি নির্বাচনের কথা মাথায় রেখেই করা হয়েছিল বলে জানাচ্ছে তারা।

সম্প্রতি BARC এরপ্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তর সাথে অর্নবের হওয়া কিছু পার্সোনাল চ্যাট ফাঁস হয়, তাতে উঠে আসে একাধিক তথ্য। নিজের ব্যক্তিগত সুবিধার জন্য ওই ব্যক্তির সাথে জগাজর রাখতেন অর্নব। সেখান থেকেই জানা যায় বালাকোটের এয়ার স্ট্রাইকের মত অনেক কথাই আগে থেকে জানতেন অর্নব। ফাঁস হওয়া সেসব চ্যাট সামনে আসার পরই শুরু হয় আলোচনা।

কংগ্রেস নেতা মনিশ তেওয়ারিও জানিয়েছেন কেন্দ্র নির্বাচনের কথা মাথায় রেখে জাতীয় নিরাপত্তার সাথে আপোস করেছিল তা অর্ণবের চ্যাট থেকেই স্পস্ট। তিনি জানিয়েছেন “সংবাদ্মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ২০১৯ এর নির্বাচনের কথা মাথায় রেখেই জাতীয় নিরাপত্তার সাথে আপোস করেছিল কেন্দ্র। কোন পর্যায়ে গিয়ে বালাকটের এয়ার স্ট্রাইকের মত ঘটনাকে শুধুমাত্র নির্বাচনের জন্য করা হল, এর জন্য তদন্ত প্রয়োজন।”

শুধু কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে একই সুরে কথা বলছে শিবসেনাও। শিবসেনা জানাচ্ছে এভাবে দেশের নুইরাপত্তা নিয়ে কথা বলাটা একধরনের দেশদ্রোহিতা। দেশে এখন জরুরি অবস্থা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026