খেলা

বাবা-মেয়ের ভালোবাসা, মেয়ের জন্য পাল্টে ফেললেন নিজের পরিচয়, জানুন কী করলেন বিরাট

কিছুদিন আগেই বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka Sharma)-র ঠিকুজি-কুষ্ঠি বিচার করে  বিখ্যাত জ‍্যোতিষী পন্ডিত  জগন্নাথ গুরুজি  (pandit jagannath Guruji) জানিয়েছেন, বিরুষ্কার ঘর আলো করে আসতে চলেছে কন্যাসন্তান। সব জল্পনার অবসান ঘটিয়ে ভূমিষ্ঠ হলো বিরাট-অনুষ্কার কন্যাসন্তান। 11 ই জানুয়ারি, বিকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিরুষ্কার কন্যাসন্তানের জন্ম হয়। বিরাট টুইটারে টুইট করে কন্যাসন্তানের পিতা হওয়ার খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অনুষ্কা ও তিনি জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আনন্দিত। বলিটাউন ও ক্রিকেটমহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও বিরাট ও অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট ও অনুষ্কা জানিয়েছেন তাঁদের সন্তানকে তাঁরা মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান। তাঁরা চান, তাঁদের সন্তান আরও পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হোক। বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছোট্ট দুটি পায়ের ছবি বিরাটের ভাই বিকাশ কোহলি (vikas kohli) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁদের পরিবারে এক ছোট্ট পরী এসেছে। ছবিতে এডিটিং করে অনেকগুলি কার্টুন ব্যবহার করে বিরুষ্কার সদ্যোজাত ‘পরী’-কে ‘ওয়েলকাম’ জানানো হয়েছে।কিন্তু বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছবির খোঁজে  গুগল সার্চ করলেই অদ্ভুত ভাবে এক মায়ের কোলে তাঁর কন্যাসন্তানের ছবি বিরুষ্কার কন্যার ছবি হিসাবে সকলের সামনে আসছে। ফলে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে বিরুষ্কার কন্যার ছবির নামে। কিন্তু এটি প্রকৃতপক্ষে 2009 সালে মা ও সন্তানকে নিয়ে লেখা একটি আর্টিকল-এর কভার ছবি।  বিরাট ও অনুষ্কার তরফে তাঁদের কন্যার কোনো ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি। কিন্তু নিজের কন্যাকে সম্মান দিতে নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের নামের পাশে ‘ক্রিকেটার’ মুছে দিয়ে ‘আ প্রাউড হাজব‍্যান্ড অ্যান্ড ফাদার’ লিখলেন বিরাট কোহলি। বিরাটের নতুন পরিচয় দেখে তাঁর অনুরাগীরাও অনুপ্রাণিত হয়েছেন। বিরাটের এই পরিচয় সমাজে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন অনেকে।

নতুন বছরে ভোগ ইন্ডিয়া সামনে নিয়ে এসেছে মাতৃত্বকালীন ফ্যাশনকে। তার জন্য তারা তাদের কভার গার্ল হিসাবে বেছে নিয়েছে  অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। অনুষ্কাকে বিশেষ কিছু পোশাকে সাজানো হয়েছে। তার মধ্যে একটি হল অফ হোয়াইট ঢোলা ট্রাউজার্স, অফ হোয়াইট ম্যাটারনিটি বিকিনি টপ এবং  অফ হোয়াইট লং জ‍্যাকেট। এছাড়া তাঁকে পরানো হয়েছে সবুজ রঙের ঈষৎ ঢোলা ম্যাটারনিটি ড্রেস এবং একটি  বিভিন্ন রঙের কম্বিনেশন করা সি থ্রু ম্যাটারনিটি ড্রেস।  চলতি বছরের  জানুয়ারি মাসে ভোগ ইন্ডিয়ার এই ইস্যুটি প্রকাশিত হয়েছে ।  একইসঙ্গে  জানুয়ারি মাসেই জন্ম হলো  অনুষ্কা  ও বিরাটের কন্যাসন্তানের। অনুষ্কা বলেছেন, বাবা -মা হওয়ার সময় থেকেই নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসার সময় শুরু হয়।

গত  বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি।  সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। গত বছর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026