দেশ

ব্রেকিং নিউজ: করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবারে করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার নিজেই টুইট করে এই কথা দেশবাসীকে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর করোনা আক্রমণ হওয়ায় চিন্তায় তার ভক্তরা।

এদিন টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের করোনা আক্রান্ত হওয়ার পরে, টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুস্থতা কামনা করে ছিলেন। এছাড়াও দেশের বহু নেতা এবং নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের সুস্থতা কামনা করেছেন।

ঠিক তার পরের দিনই কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আক্রান্ত হলেন করোনায়। তিনি বিগত বেশ কিছুদিন ধরে, বাংলা সহ ৫ রাজ্যে নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছিলেন। সেই সময় করোনাভাইরাস এর পরিস্থিতি এতটা খারাপ অবস্থায় পৌঁছে যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বাকি জনসভা বাতিল করবেন। রাহুল গান্ধীর পথে হেটে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার জনসভায় কাটছাঁট করেছিলেন। যদিও বিজেপির তরফে প্রধানমন্ত্রী মোদির জনসভা কাটছাঁট না করা হলেও সর্বাধিক উপস্থিতি বেঁধে দেওয়া হয়েছে ৫০০ জনে।

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026