লোকসভা ভোটের জেরে দেশের সব রাজনৈতিক দলই জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে মহালক্ষ্মী প্রকল্পও ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে মহিলাদের এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
তেলেঙ্গানায় কংগ্রেস তাদের ইস্তাহারে এই প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই প্রকল্পটি দরিদ্র শ্রেণীর মহিলাদের কথা মাথায় রেখে ভাবা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর গরিবদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। মহিলাদের পাশাপাশি গরিব পরিবারগুলিকে আর্থিকভাবে ক্ষমতায়িত করার জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে বলে ইস্তেহারে দাবি করা হয়েছে।
গত ৫ এপ্রিল কংগ্রেস ইস্তেহার প্রকাশ করে ‘ন্যায়পাত্র’। পরিবারের বয়স্ক মহিলার অ্যাকাউন্টে সহায়ক অর্থ স্থানান্তর করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যদি পরিবারে কোনও বয়স্ক মহিলা না থাকেন, তাহলে প্রকল্পের পরিমাণ অন্য কোনও বয়স্ক ব্যক্তির অ্যাকাউন্টেও পাঠানো হতে পারে। প্রকল্পটি চালু হওয়ার পরে এটি প্রতি বছর পর্যালোচনা করার কথাও বলা হয়েছে। যাতে দরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থার ওপর এর কী প্রভাব পড়বে তা নির্ণয় করা যায়।
ন্যায় পত্রে ‘শক্তি কা সম্মান প্রকল্প’ও ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি, আশা এবং মিড-ডে মিল প্রকল্পে কর্মরত মহিলাদের দেওয়া সহায়তার পরিমাণও দ্বিগুণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কংগ্রেস তাদের ইস্তাহারে মহিলাদের জন্য আরও বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছে। বছরে ৬টি রান্নার গ্যাস ৫০০ টাকা দেওয়া হবে বলেও তেলেঙ্গানায় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গৃহলক্ষ্মী যোজনার অন্তর্গত পরিবারগুলোকে যাচাই করার পরে কম দামে রান্নার গ্যাস দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ৩৯.৩৩ লক্ষ গ্রাহক এই যোজনার সঙ্গে যুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার ব্যাপারেও দেওয়া হয়েছে প্রতিশ্রুতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…