সরকারি প্রকল্পে কোন ঝুঁকি ছাড়াই জনগণ বিপুল সুবিধা পাওয়ার সুযোগ পেয়ে যান। এরকমই একটি প্রকল্প নারীদের সাথে সম্পর্কিত যা তাদেরকে অল্প সময়ের মধ্যে ধনী করে তুলতে পারে। এখানে আপনাকে কিন্তু বেশি টাকা জমা করার কোন প্রয়োজন নেই তবে আপনি প্রচুর রিটার্ন পেয়ে যাবেন। সরকার এখানে অল্প সময়ের মধ্যে আপনাকে প্রচুর টাকা এবং প্রচুর সুদ দিচ্ছে। আপনি পোস্ট অফিসের মাধ্যমে এই প্রকল্পের অধীনে একটি একাউন্ট খুলতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনি এখানে কিভাবে বিনিয়োগ করবেন এবং কিভাবে এই প্রকল্পের সমস্ত সুবিধা পেয়ে যাবেন?
ভারতের মহিলাদের সুবিধা দেওয়ার জন্য সরকার একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু করেছে যার নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্প। এই প্রকল্পের অধীনে ভারত সরকার চমৎকার সুদ দিচ্ছে। বিশেষ বিষয়টা হলো এই প্রকল্পের অধীনে মহিলারা ন্যূনতম বিনিয়োগ করে ভালো টাকা আয় করতে পারেন। এই প্রকল্পের ৭.৫ শতাংশ করে আপনারা সুদ পেয়ে যাচ্ছেন এবং এই প্রকল্পে আপনারা দুই বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ হলো দুই লক্ষ টাকা এবং কেন্দ্রীয় সরকার ২০২৩ সালে এই প্রকল্প চালু করেছে। প্রচুর লাভের কারণে, এই স্কিমটি অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসের একটি বিখ্যাত স্কিম হয়ে উঠেছে।
ট্যাক্স সুবিধাও পাওয়া যায়
কেন্দ্রীয় সরকার মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্প চালু করেছিল এবং এই মুহূর্তে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পে মহিলাদের অতিরিক্ত সুদ দেওয়া হয়ে থাকে। মহিলারা এই প্রকল্পে শুধুমাত্র ৭.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন না,, একইভাবে কিন্তু tds কাটা থেকে ছাড় পেয়ে যাচ্ছেন। CBDT এর মতে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে TDS শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন একটি আর্থিক প্রকল্পে আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা প্রতি বছরে হবে। এই প্রকল্পের আরো একটি বিশেষ বিষয় হলো ১০ বছর বা তার কম বয়সী মেয়েরাও কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…