নিউজ

করোনা আক্রান্ত হরিয়ানার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীপেন্দ্র সিং হুড্ডা

ভারত : আবারও করোনা আক্রান্ত এক রাজনীতিবিদ, এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীপেন্দ্র সিং হুড্ডা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংয়ের ছেলে, আজ নিজেই টুইট করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান।

টুইট করে তিনি লিখেছেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষা হয়েছে। আপনাদের সকলের কামনায় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।” বিশ্ব সংক্রমণের নিরিখে এবার ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে গেছে ভারত। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০হাজার ৬৩২ জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৬২৬। এমনকি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০৬৫ জনের। দেশে গত সপ্তাহে যে হারে করোনার সংক্রমণ বেড়েছে তাতে রীতিমত আতঙ্কিত সাধারণ মানুষরা। আর গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯২ হাজার ৬৫৪।

ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ কোটি ৮৮ লক্ষ ৩১ হাজার ১৪৫। এরমধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে। হরিয়ানায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৭৮০ জনেরও বেশি মানুষ। এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী মনোজ লাল খট্টরও করোনা আক্রান্ত হয়েছেন। আর তারমধ্যে এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার আরেক রাজনীতিবিদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026