ভারত : প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে৷ শনিবার রাত ১১ থেকে ১২ টার মধ্যে তিন থেকে চার বার ফোন আসে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে৷ ফোন করে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে উদ্ধব ঠাকরের বাসভবন৷
ফোন আসা মাত্রই বলা হয় দুবাই থেকে ফোন করা হয়েছে, কলার দাউদ ইব্রাহিম৷ উদ্ভব ঠাকরেকে ফোন করা ওই ব্যাক্তি জানান মুম্বাইয়ে উদ্ভব সরকার যা কাজ করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সময়মতো নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে মেরে ফেলা হবে৷
মাঝ রাতে আচমকা এই প্রাণ নাশের ফোন আসার পর স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ এমনকি ফোনের ওপারে কে ছিলো এবং আদতেও ওই ফোন দুবাই থেকেই এসেছিলো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…