নিউজ

পরিযায়ী শ্রমিকদের ফেরার সমস্ত খরচ দেবে কংগ্রেস, ঘোষণা সোনিয়া গান্ধীর

স্টাফ রিপোর্টার: ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেল। সেই ট্রেনের টিকিটের খরচ দেবে কংগ্রেস। দলনেত্রী সোনিয়া গান্ধী ঘোষণা করেছেন একথা। সোমবার এক বিবৃতিতে একথা জানান কংগ্রেস সভানেত্রী। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল শ্রমিকদের ফেরানোর টাকা তাদের থেকে না নেওয়া।

কংগ্রেস সভানেত্রী সোমবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছেন, “অসহায় শ্রমিকদের ফেরার জন্য সমস্ত খরচ দেবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এটি নাগরিকদের প্রতি কংগ্রেসের কর্তব্য।” এরপরই তিনি বলেন, “সরকার বিদেশে আটকে থাকা নাগরিকদের বিনামূল্যে ফেরাতে পারে, গুজরাটে একটি অনুষ্ঠানের জন্য ১০০ কোটির বেশি টাকা খরচ করতে পারে। কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মানুষগুলির জন্য কোনো সহানুভূতি নেই সরকারের।”

সোনিয়া গান্ধী আরও বলেন, “স্বাধীনতার পর দেশের সবচেয়ে দুঃখময় পরিস্থিতিতে এত মানুষের উপর বিপর্যয় নেমে এসেছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক খাদ্য, অর্থ, পরিবহণ ব্যবস্থা না পেয়ে হেঁটে বাড়ি ফিরছেন। শ্রমিকদের এই সংকটের সময় সরকার তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে এটা খুবই কষ্টের।” প্রসঙ্গত, শ্রমিক স্পেশাল ট্রেনের সমস্ত খরচ রাজ্য সরকার গুলির উপর চাপিয়েছে রেল। শ্রমিকদের কাছ থেকে টিকিটের টাকা নিয়ে তা রেলকে তুলে দিতে হবে বলে জানিয়েছে রেল। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেই আটকে পড়া শ্রমিকদের সমস্ত খরচ দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026