নিউজ

জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব, টানা ৩ দিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা

গামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যেও আগামী তিনদিন থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার পর্যন্ত এবং ও দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত।থাকবে কালবৈশাখীর সম্ভাবনাও, যে সব স্থানে ভারী বৃষ্টি হতে পারে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতায় আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

দক্ষিণ আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপ যা উত্তর-পশ্চিম অভিমুখে রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপ ৭ মে পর্যন্ত অবস্থান করবে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেই কারণে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে সাগরে যেতে।

সোমবার উত্তর ও দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইবে, ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতায় রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ থেকে ৯৫ শতাংশ।

সোমবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে মেঘের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বেশি থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026