রাজ্য

অমিত বার্তায় বেরিয়ে এলো রাম-বাম যোগ, অস্বীকার সিপিএমের

কিছুদিন আগে লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে সাহায্য করেছিল সিপিএমের লোকেরা। এরপর আসন্ন ২০২১ বিধানসভা ভোটে সিপিএম কর্মীদের দলে আনতে হবে। এমনই বেফাঁস মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলা সফরে এসে বাঁকুড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকের সময় এমন বার্তা দিয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যে বাংলার রাজনীতিতে প্রবল চাপানউতোর শুরু হয়েছে।

 

গত লোকসভা ভোটে বিজেপি ১৮ টি আসন পেয়েছিল। তারপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, সিপিএম নিজের ভোট বিজেপি কে দিয়ে দিয়েছে। বাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য শেষ পর্যন্ত সিপিএম তাদের আদর্শ বিকিয়ে দিচ্ছে। বাঁকুড়ার সভায় অমিত শাহের বক্তব্য তৃণমূলের অভিযোগকে আরও প্রাসঙ্গিক করে তুলছে।

 

বাঁকুড়ার কর্মীসভায় অমিত শাহ সরাসরি বার্তা দেন, লোকসভা ভোটে দলে যোগ না দিয়েও সিপিএম নেতারা অনেক সহযোগিতা করেছিল। এবার বিধানসভা ভোটে তাদেরকে দলে আনতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাম বাম যোগে সরব হয়েছেন। তিনি বলেছেন, শেষপর্যন্ত ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেল। বাংলায় সিপিএম এখন বিজেপিকে অক্সিজেন দিচ্ছে। সবাই জোট গঠন করে একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করছে।

 

অন্যদিকে সিপিএম শিবির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বামেদের রামে যাওয়ার কথা অস্বীকার করে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেছেন, বিজেপিতে কি লোকের অভাব হয়েছে নাকি? আর বামেদের আদর্শ কখনো পরিবর্তন হয় না। তিনি বরং উল্টে তৃণমূল শিবিরকে আক্রমণ করে বলেছেন, এখন তো বরং দেখা যাচ্ছে রামের দলে ফুলেরা চলে যাচ্ছে। যেই দলে তৃণমূলের লোক আছে সেই দলে বামেরা যাবে এটা ভাবাও দিবাস্বপ্ন।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026