ওয়াশিংটন: মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। তারপর হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আমেরিকার প্রথম মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।
নির্বাচনের আগে গত আগস্ট মাসে জো বাইডেন জানিয়ে দিয়েছিলেন ডেমোক্র্যাট দলের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তিনি লড়বেন এবং জয় পেলে আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট হবেন কমলা। বাইডেনের কথা মতো তাই হল। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এর পাশাপাশি এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মহিলা এই পদ পেলেন।
কমলা হ্যারিসের এর আগে এমন অনেক রেকর্ড রয়েছে। তিনি সানফ্রান্সিসকোতে প্রথম মহিলা হিসেবে সেনেটর হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ক্যালিফোর্নিয়ায় প্রথম মহিলা হিসেবে কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল ছিলেন। জানা গিয়েছে, হ্যারিসের মা আমেরিকায় এসেছিলেন ভারত থেকে এবং বাবা এসেছিলেন জামাইকা থেকে। আর হ্যারিসের এই ভারতীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক ভর্তি করার কৌশল সাজিয়েছিল ডেমোক্র্যাট। আর তাতে সফলও হয়েছে। ফলে নতুন ইতিহাস আমেরিকার রাজনীতিতে লেখা হল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…