কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা-মা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টেলিভিশন স্টার করণবীর ভোহরা ও তাঁর স্ত্রী তেজা সিধু। এবার করণবীর শেয়ার করলেন ‘বেবি কিক’-এর একটি মিষ্টি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, তেজা খাটে শুয়ে রয়েছেন। তেজার পেটের ভিতর কিক করছে শিশু। তেজার পায়ের কাছে বসে করণবীর অনুভব করছেন শিশুর নড়াচড়া। করণবীর ও তেজার মেয়ে মায়ের পেটের উপর কান রেখে শিশুর অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। এই সুন্দর পারিবারিক মুহূর্তের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে করণবীর ক্যাপশন দিয়ে লিখেছেন, ধীরে ধীরে একটি ‘মিরাকল’ তৈরী হচ্ছে। নেটিজেনরা অনেকেই এই ভিডিওর প্রশংসা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অনেকেই আবার বলেছেন, এটি একটি ব্যক্তিগত মুহূর্ত। তাই এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়।
গত অগষ্ট মাসে স্ত্রী তেজার প্রেগনেন্সির খবরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করণবীর বলেছিলেন, ভগবান এবার নিজের হাতে তাঁদের জন্য কাকে তৈরী করছেন, তা দেখার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এরপর তেজার সাথে কিছু ছবিও শেয়ার করেছিলেন করণবীর। চার বছর আগে দুই যমজ কন্যা ভিয়ানা ও রায়াবেলার জন্ম দিয়েছিলেন তেজা। করণবীর ও তেজা মেয়েদের নিজেদের লাকী চার্ম বলে মনে করেন।
শিশুশিল্পী হিসাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখেন করণবীর ভোহরা। প্রথমে নিজের প্রকৃত নাম মনোজ ব্যবহার করলেও পরে তিনি নিজের নাম মনোজ থেকে পরিবর্তন করে করণবীর রাখেন। কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ গিয়ে জনপ্রিয় হয়েছিলেন করণবীর। কিন্তু তিনি ‘বিগ বস’ জিততে পারেননি। সম্প্রতি তিনি ‘দি ক্যাসিনো’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…