দেশ

দেশে জাঁকিয়ে বসেছে শীত, তারই মাঝে একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দিল হাওয়া দপ্তর

দেশজুড়ে পড়ে গিয়েছে শীতের আমেজ। উত্তর ভারতের বেশকিছু রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ আবার কিছু পাহাড়ি রাজ্যে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। সেই সাথে দিল্লির দূষণ মাত্রা ছাড়িয়েছে। ইতিমধ্যেই শনিবার সকালে দিল্লির AQI ৪৪৩ ছিল ৷ মনে করা হচ্ছে দীপাবলি পর্যন্ত দূষণের মাত্রা আরও বাড়তে পারে। এই দিল্লির বায়ু দূষণ থেকে আপাতত কোনো রেহাইয়ের লক্ষণ নেই বলে জানা যাচ্ছে।

 

আগামী দুদিন দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতের বেশকিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। একবার বৃষ্টি হলে উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে শীত আরও জাঁকিয়ে বসবে। এখন অন্ধপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ৩-৪ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে দক্ষিণ ভারতের বেশকিছু রাজ্যে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকলে আলাদা আলাদা জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, কর্ণাটক, লক্ষদ্বীপ, আন্দামান-নিকোবর ও কেরলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণবাতের প্রভাবেই দেশে জলীয় বাষ্প ঢুকে গেছে। তারজন্যই বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। প্রসঙ্গত গত কয়েক ঘন্টায় কেরলে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

 

অন্যান্য রাজ্যে বৃষ্টিপাত এর প্রভাবে শৈত্যপ্রবাহ বইতে পারে দিল্লি,হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর রাজস্থানে। তেমনি কলকাতাতেও বেশ জাঁকিয়ে শীত পড়ে গেছে। এখানে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই ও আকাশ বেশ স্বচ্ছ আছে। চলতি সপ্তাহে এক ধাক্কায় ৭ ডিগ্রি তাপমাত্রা নেমেছে রাজ্যে। বর্তমানে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে গেছে। কলকাতায় বেলা গড়ালে শীতের আমেজ একটু কমে গেলও পার্শ্ববর্তী জেলাগুলিতেও দিনভর থাকছে শীতের আমেজ।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026