বিনোদন

সুশান্তের মৃত্যুর মামলায় করণ জোহর সহ ৭ বলিউড সেলেবকে নোটিশ

যেদিন এইমস AIIMS জানিয়ে দেয় খুন হননি অভিনেতা সুশান্ত, আত্মহত্যা করেন তিনি সেদিন থেকে গোটা বলিউড ফুঁসে উঠেছে মিডিয়ার উপর। এখনও পর্যন্ত ৩৮ টি প্রযোজক সংস্থা দিল্লি হাইকোর্টে পিটিশন জমা দিয়েছে মিডিয়ার বিরুদ্ধে। আমির, সালমান, শাহরুখ, অক্ষয়, এঁদের দাবী, বলিউডকে নিন্দা করা হচ্ছে। বলিউডের অপপ্রচার চলছে। এইদিকে যেমন নতুন যুদ্ধের সূত্রপাত, অন্যদিকে সুশান্ত মৃত্যু মামলায় কর্ণ জোহর সহ সাত বলিউড সেলেবকে নোটিশ বিহারের আদালত।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় বিহারের মুজফফরপুরের এডিজে আদালত গত সোমবার বলিউডের নামী দামী পরিচালক কর্ণ জোহর, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া ও একতা কপূর সহ সাত বলিউড সেলিব্রিটিকে নোটিশ পাঠায়। এর আগেও নেপোটিসম নিয়ে বড় বাকযুদ্ধ শুরু হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে বলিউডে ঝড় বয়ে যায়। তাবড় তাবড় প্রযোজকদের কোণঠাসা করা হয়। সেই আঁচ এখনও নেভেনি।

সুশান্তের মৃত্যুর মামলায় ষড়যন্ত্রের অভিযোগ্‌ মুজফফরপুর আদালতে, এই ব্যপারে অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা জানান মামলার পরবর্তী শুনানি আগামী ২১ অক্টোবর। এই নোটিশ অনুসারে বলা হয়েছে, উল্লিখিত বলিউড প্রযোজকদের আগামী ২১ অক্টোবর আদালতে সশরীরে অথবা তাঁদের অ্যাডভোকেটের মাধ্যমে সকাল সাড়ে দশটায়। আদালতে উপস্থিত না হতে পারলে এক তরফা শুনানির মাধ্যমে পরবর্তী নির্দেশ দেওয়া হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026