নিউজ

অবশেষে মুক্তি পেলেন মেহবুবা মুফতি

শ্রীনগর: অবশেষে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গতকাল, মঙ্গলবার রাতে তিনি মুক্তি পান। গত বছরের আগস্ট মাসে তাঁকে আটক করা হয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি এতদিন মুক্তি পাননি। অবশেষে মুক্তির স্বাদ পেলেন মুফতি। তাঁর মুক্তির খবর প্রকাশ করেছেন কাশ্মীরের প্রশাসনিক মুখপাত্র রোহিত কানসাল।

ট্যুইট করে মুফতির মুক্তির খবর জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজাও। তিনি লিখেছেন, ‘মুফতিকে অবৈধভাবে বন্দি রাখার দিন শেষ হল। প্রত্যেককে পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’ ওমর আব্দুল্লাহ মুফতির মুক্তি হওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন। জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করবেন। তবে সেখানে তিনি কী বক্তব্য রাখবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে ৩৭০ ধারা অবলুপ্তির সময় জম্মু-কাশ্মীরের হেভিওয়েট বড় নেতা-নেত্রীদের আটক করা হয়েছিল। তারপর থেকেই বন্দী হয়েছিলেন মুফতি। অবশেষে সেই বন্দী জীবন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরলেন তিনি। মুফতির পাশাপাশি ওই সময় আটক করা হয়েছিল ওমর আব্দুল্লাহকেও। কিন্ত পরবর্তী সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়। যদিও মুফতিকে এতদিন ছাড়া হয়নি। তবে অবশেষে তাঁকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আর তাই গতকাল তিনি মুক্তি পেলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026