রাজ্য

বিরোধী দলনেতার পদে কে? মুকুল, শুভেন্দু নাকি দিলীপ ঘনিষ্ঠ? জল্পনা গেরুয়া শিবিরে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বঙ্গবাসী মমতা ম্যাজিকে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিশাল মার্জিনে জিতিয়ে দিয়েছে। তৃণমূল এবার ২৯৪ আসনের মধ্যে ২১৩ টি আসন পেয়েছেন এবং বিজেপি মাত্র ৭৭ টি আসন পেয়েছে। গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করে তৃতীয়বারের জন্য আগামী ৫ বছর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্যদিকে আজ শুক্রবার বিজেপি তাদের বিজয়ী বিধায়কদের শপথগ্রহণ করিয়েছে বিধানসভায়। কিন্তু এরপর প্রশ্ন উঠছে যে গেরুয়া শিবির থেকে বিরোধী দলনেতার পদে কে প্রাধান্য পাবে? মুকুল রায় না দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী না অন্য কেউ?

দলীয় সূত্রে খবর অনুযায়ী বিরোধী দলনেতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের মত হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন। দলের শীর্ষ নেতারা তাকে জননেতা বলে আখ্যা দিয়েছেন। এছাড়া দলীয় কর্মীদের মধ্যে শুভেন্দুর ব্যক্তিত্ব ও নেতৃত্ব দেয়ার ক্ষমতার আলোচনা চলছে। তবে শুভেন্দুর পাশাপাশি উঠে আসছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নাম। তিনিও শুভেন্দুর মতোই কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিধায়ক হয়েছেন। যেহেতু তিনি অনেকদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে ছিলেন তাই তার সাংগঠনিক অভিজ্ঞতা যে কম নয় তা বলাই বাহুল্য।

অন্যদিকে আরেকদলের মতে বিরোধী দলনেতার পদে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু বা মুকুল কাউকে বসাতে চাইছে না। তিনি চাইছেন সংঘ পরিবার ঘনিষ্ঠ কাউকে বিরোধী দলনেতা করা হোক। কিন্তু বিজেপির বিজয়ী বিধায়কদের মধ্যে পরিষদীয় রাজনীতি করার অভিজ্ঞতা আছে এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রাথমিক আলোচনার পর দলের পক্ষ থেকে শুভেন্দু ও মুকুল এর মধ্যে কাউকে একজন করার কথা হলেও এখন দিলীপ ঘোষ তৃতীয় কাউকে বার করেন নাকি সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026