দেশ

ভারতকে বাঁচানোর একমাত্র রাস্তা হল লকডাউন, বলছেন বিশেষজ্ঞরা

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। এই মুহূর্তে ভারতের দৈনিক সংক্রমণ মোটামুটি ৪ লক্ষের কাছাকাছি। বর্তমান পরিস্থিতিতে একেবারে ভেঙ্গে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। ভারতের এই পরিস্থিতিতে বিশ্বের সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ চিন্তিত। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের চিন্তা এখন একটাই কিভাবে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যায়।

তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফৌচি। তিনি বললেন, ভারতের ক্ষেত্রে একমাত্র সংক্রমণ কমানোর উপায় হল লকডাউন। লকডাউন যদি হয়ে যায় তাহলে সবকিছু মোটামুটি বেশ কিছুদিন বন্ধ থাকবে, অন্তত তিন থেকে চার সপ্তাহ লকডাউন চালানোর প্রয়োজন। তার মধ্যে সমস্ত মানুষকে ভ্যাকসিন দিতে হবে। তাহলেই সংক্রমনের চেইন ভেঙে যাবে এবং আস্তে আস্তে সমস্ত পরিষেবা আবার ঠিক হতে পারে।

গত ১৬ মাসে আমরা অনেক কিছু শিখেছি, আমরা জেনেছি অর্থনৈতিক ব্যবস্থার লকডাউন এর ফলে একেবারে মুখ থুবড়ে পড়তে পারে। কিন্তু যদি দীর্ঘ সময়ের জন্য লকডাউন চলে তাহলে এই সমস্যাটা হয়, যদি খুব কম সময়ের জন্য লকডাউন খেলা হয় তাহলে হয়তো অর্থনীতির তেমন একটা সমস্যা হবে না। আমরা নিজেরাও দেখেছি অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পরেও ঘুরে দাঁড়াতে। তবে এখন যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হল টিকাকরণ।

দিল্লিতে বর্তমানে ব্রিটিশ স্ট্রেন ছড়াচ্ছে এবং মহারাষ্ট্রে ভারতের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে এই তৃতীয় ঢেউ কিন্তু আরো বেশি ভয়ানক প্রথম ঢেউয়ের থেকে। আক্রান্তদের অক্সিজেন প্রয়োজন অনেক বেশি হবে। তাই গোটা বিশ্বকে একত্রিত থাকতে হবে। সবাই সবার প্রয়োজনে সাহায্য করবেন। রাজনৈতিক বিভেদ হতে দেওয়া যাবে। এই ভাইরাসটি কাউকে রেয়াৎ করে না। তাই আমাদের নিজেদের সর্বশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026