বাজারদর

একধাক্কায় ৩০ টাকা হ্রাস পেল ভোজ্য তেলের দাম, এবার জেনে নিন কোন তেলের দাম কত পড়বে

মূল্যবৃদ্ধির ডেইলি ডোজ যেন মধ্যবিত্তদের জীবনে শঙ্কার আরেক নাম। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলছে মধ্যবিত্তদের। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর অগ্নি বাজারমূল্য পকেটের টান সৃষ্টি করেছে। তবে এরমধ্যেই জানা গিয়েছে যে এক ধাক্কায় অনেকটাই ভোজ্য তেলের দাম এবার কমবে। আদানি গ্রুপের আদানি উইলমার সিদ্ধান্ত নিয়েছে যে ভোজ্য তেলের দাম ৩০ টাকা অব্দি হ্রাস পেতে পারে। তবে সব ধরনের তেলের দাম ৩০ টাকা করে কমানো হয়নি। কোন তেলে দাম কত কমলো, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আদানি উইলমার সম্প্রতি প্রতি লিটার ভোজ্য তেলের দাম ৩০ টাকা হ্রাস করেছে। জানা গিয়েছে, সর্বাধিক দাম কমানো হয়েছে সয়াবিন তেলে যা ফরচুন ব্যান্ডের নামে বিক্রি হয়। এক লিটার সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে। পাশাপাশি দাম কমেছে সাদা তেলেরও। জানা গিয়েছে, প্রতি লিটার সাদা তেলের দাম ২১০ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে।

সয়াবিন তেল এবং সাদা তেলের দাম অনেকটা কমলেও সরষের তেলের দাম খুবই কম হ্রাস পেয়েছে। জানা গিয়েছে সরষের তেল প্রতি লিটারে ৫ টাকা কমানো হয়েছে। এখন থেকে এক লিটার সরষের তেল কিনতে ১৯০ টাকা খরচ করতে হবে। এছাড়া, লিটারপিছু ফরচুন রাইস ব্র্যান অয়েলের দাম ২২৫ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ২১০ টাকা। বাদাম তেলের দাম ২২০ টাকা করা হচ্ছে। যার আগে দাম ২১০ টাকা ছিল। প্রতি লিটাকে রাগ বনস্পতির দাম ১৫ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছে।

ভোজ্য তেলের দাম প্রসঙ্গে আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অংশু মল্লিক জানিয়েছেন, “বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমেছে। তাই আমরা গ্রাহকদের কাছে সেই সুবিধা পৌঁছে দিচ্ছি। খুব শীঘ্রই বাজারে নতুন দামের তেল পৌঁছে যাবে।”

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026