বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। তবে আবার অনেকেই এমন আছেন যাঁরা কমেডিকে হাতিয়ার করে দর্শকদের মনে নিজেদের জায়গা করে নিয়েছেন। ৯০ এর দশকের বিখ্যাত কমেডিয়ান গুড্ডী মারুতিকে আশা করি সকলেই চেনেন। সে তার সিনেমার মাধ্যমে মন জয় করে নিয়েছে কোটি কোটি মানুষের।
বলিউড জগতের সর্বদাই প্রাধান্য পেয়ে আসে গ্ল্যামার ও স্টাইল স্টেটমেন্ট। অভিনেত্রী থেকে শুরু করে মডেলরা তাদের গ্ল্যামারাস লাইফস্টাইল মেন্টেন করতে দিনরাত পরিশ্রম করেন। তারকাদের স্লিম এবং মডেল সুদৃশ্য সুন্দরী হওয়া যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ধারণা ৯০ এর দশকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন অভিনেত্রী গুড্ডি মারুতি। তিনি তার কৌতুকশৈলী ব্যবহার করে মন জয় করে নিয়েছিলেন কোটি কোটি মানুষের।
৯০ দশকে একাধিক বলিউড সিনেমাতে সাইড চরিত্রে অভিনয় করতেন এই গুড্ডি মারুতি। তবে তা সত্ত্বেও তার কমেডি সেন্স এর জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তার ডায়লগ ডেলিভারি এবং মুখের এক্সপ্রেশন দর্শকদের প্রচুর হাসিয়েছে একটা সময়ে। তবে এখন বলিউড লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে সম্পূর্ণ সরে গিয়েছেন তিনি। আজ গুড্ডি মারুতির চেহারা পুরো বদলে গিয়েছে যা দেখে আপনি চিনতেও পারবেন না।
আসলে বর্তমানে অনেকটাই ওজন অনেকটা কমে গিয়েছে অভিনেত্রীর। তাকে এখন দেখতে খুবই সুন্দর লাগছে। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পার্টিতে গিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়াতে। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের পর্দায় শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন গুড্ডি মারুতি। তারপর ৯০ এর দশকে খিলাড়ি, শোলা অর শবনম, আশিক আওয়ার, দুলহে রাজা, বিবি নাম্বার ওয়ান ইত্যাদি সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…