নিউজ

‘ব্যবসা বন্ধ করুন, করোনা মোকাবিলায় সহযোগিতা করুন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার করোনা সংক্রান্ত ‘রিভিউ’ বৈঠকের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেকোন ধরনের পরিস্থিতির মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি ঠেকাতে পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। দোকান – বাজার বন্ধ হয়ে গুজব ছড়াচ্ছে একশ্রেণির মানুষ। এই ধরনের কোন পরিস্থিতি গড়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে। দোকান – বাজার বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই। অতিরিক্ত পণ্য সামগ্রী সঞ্চয় করলে প্রশাসন ব্যবস্থা নেবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’

এদিন, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সহযোগিতার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। সরকারের সঙ্গে সহযোগিতা করে বেসরকারি হাসপাতালগুলোকে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ‘এটা ব্যবসা বাড়ানোর সময় নয়। এখন সহযোগিতার সময়।’ এদিন আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান তিনি। বেলেঘাটা, আরজি কর, বাঙ্গুর সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ মৃত্যু ভারতে

এছাড়াও, বিদেশ ফেরত আসা ডাক্তারদের বাধ্যতামূলক আইসোলেশন বা কোয়েন্টারাইনে থাকা, সরকারি ও বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা, মাস্ক ও প্রোটেক্টিভ ইকুইভমেন্ট সরঞ্জামের ব্যবস্থা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের গাইডলাইন এসে পৌঁছালে তা তৎক্ষণাৎ বেসরকারি হাসপাতালগুলোকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026