করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, মারণ ভাইরাস করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিত করতে কর্মচারীরা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজ করুক। সশরীরে অফিসে এসে কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আমলা ও অফিসার পদমর্যাদার কর্মীদের কর্মক্ষেত্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সবাইকে একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে না। ৫০ শতাংশ কর্মী অফিসে থেকে কাজ করবেন এবং বাকী ৫০ শতাংশ বাড়ি থেকে কাজ করবেন বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুন : করোনার জেরে বিপর্যস্ত গরীবদের টাকা দিয়ে সাহায্য করার ভাবনা মোদী সরকারের
কে, কবে অফিসে যেতে আসবেন এবং কে, কবে বাড়িতে থেকে কাজ করবেন তা নির্দিষ্ট করবেন উর্ধ্বতন কর্মকর্তারা। গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের এই কাজের সূচি তৈরি করে দেবেন সংশ্লিষ্ট দপ্তরের হেড ক্লার্ক। এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফোন ও ইন্টারনেটের সাহায্য নিয়ে কাজ করবেন আমলারা, এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…