ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। এখনো পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। করোনার সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত সুইমিং পুল, শপিং মল, ক্লাবগুলি। জনসমাগম এড়াতে বন্ধ করে দেওয়া হচ্ছে মন্দির, মসজিদ সহ ধর্মীয় স্থানগুলি। এবার সমস্ত পূন্যার্থী এবং ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির।
মন্দির কতৃপক্ষ জানিয়েছে, জনসমাগম নিষিদ্ধ করার কারন করোনা ভাইরাসের প্রকোপ। জানা গিয়েছে, পুরীতে সমস্ত ভক্তদের প্রবেশে আগামীকাল শুক্রবার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মন্দির কতৃপক্ষ জানিয়েছে, পুরীর মন্দিরে প্রতিদিনের সেবা চালু থাকবে এবং সেবায়েতরা যারা পুজো করেন তারাই একমাত্র প্রবেশ করতে পারবেন। এছাড়া বাইরের কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন : BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ মৃত্যু ভারতে
বর্তমানে গোটা বিশ্বের আতঙ্ক নভেল করোনা ভাইরাস। যার কবলে আক্রান্ত হয়েছে মোট প্রায় ২ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজারের বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…