অফবিট

পরিবেশ বন্ধু চড়ুই পাখি আজ উধাও হতে চলেছে, কিছু দিন পরে এদের শুধুই ছবিতে দেখাতে হবে

শ্রেয়া চ্যাটার্জি : শহরাঞ্চলে উচু উচু বাড়িতে ঢুকে মাকড়সা খেয়েই পালাত, কখনো পাখার ব্লেড এ ধাক্কা খেয়ে মারা যেত। তবে এই পাখিটিকে বর্তমান প্রজন্মকে বোধহয়, চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে বা ছবিতে দেখাতে হবে। কারণ তারা এই পাখিটার সঙ্গে খুব একটা পরিচিত নয়। সেটি হলো চড়ুই পাখি। আজ থেকে পনেরো, কুড়ি বছর আগেও এই পাখিটি কে ঘরের মধ্যে অনায়াসে ঘুরে বেড়াতে দেখা যেত। কড়িবরগার ঘরে কাঠের ফাঁকে কিংবা চিলেকোঠার ঘরে এদের বাসা করতে দেখা যেত। কিন্তু এখন আর এদের প্রায় দেখা যায় না বললেই চলে। হালকা ধূসর বর্ণের প্রচন্ড চঞ্চল প্রকৃতির এই পাখি। পরিবেশবান্ধব ও বটে পোকামাকড় খেয়ে এরা বেশ উপকার করে। গ্রামাঞ্চলে আগাছা পোকামাকড় খেয়ে কৃষকের বন্ধু এরা।

কিন্তু দিনে দিনে চড়ুইয়ের সংখ্যা কমে যাচ্ছে। চড়ুই কেন চড়ুই এর সাথে সাথে কাঠবিড়ালির সংখ্যা কমছে। তাই এদেরকে সংরক্ষণ করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। ২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস পালন করা হয়। এই পাখিটি কেউ কোনোদিন সংরক্ষণ করার কথা ভাবতে হবে তা গত পনেরো, কুড়ি বছর আগের মানুষটা স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু তার সংখ্যা এমন কমে যাচ্ছে কেন? এর কারণ হলো বসতি এলাকার মোবাইলের টাওয়ার বসানো এর ক্ষতিকারক লো-লেভেল রেডিও ফ্রিকোয়েন্সি চড়ুই পাখি স্নায়ুতন্ত্রের ক্ষতি করছে। মেট্রোপলিটন শহর যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কোলকাতা, মুম্বাই এর সংখ্যা বেশ কমেছে।

চড়ুই এর সংখ্যা দিনে দিনে কমে গেলেও একটা সুখবর আছে। বাড়ছে আমাদের জাতীয় পাখির সংখ্যা অর্থাৎ ময়ূরের সংখ্যা। ময়ূর যেহেতু জাতীয় পাখি তাই এর সংখ্যা বাড়লেও তাকে তো আর আনাচে কানাচে সব জায়গায় দেখতে পাওয়া যাবে না। তাকে দেখতে গেলে আপনাকে নয় চিড়িয়াখানা যেতে হবে, আর না হলে কোন সংরক্ষণাগারে আপনাকে গিয়ে দেখতে হবে। আমাদের বসত বাড়িতে কিন্তু চড়ুই কে ছাড়া বেশ ফাঁকা ফাঁকা লাগে। নতুন প্রজন্ম এটা নিয়ে হয়তো ভাবতে পারে না, কারণ তারা চড়ুই পাখি বাসাওলা কোন বাড়ি দেখেনি। কড়িবরগার কাঠ থেকে ঝুলছে একটি খড়ের টুকরো বা তাদের কিচিরমিচির শব্দে বাড়িটা মুখরিত হয়ে আছে, এসব সবটাই এখন অতীত।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026