দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু হলো আরও একজনের। ৭২ বছর বয়সী ওই ব্যাক্তির বাড়ি পাঞ্জাবে। জানা গেছে তিনি জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেছিলেন। প্রচন্ড বুকে ব্যথা নিয়ে পাঞ্জাবের নওয়ানশহরের একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে মৃত্যু হয় তার। যদিও তার মৃত্যু আগেই হয়েছে তবে শারীরিক পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে এমনটাই জানা গেছে।
এই নিয়ে চতুর্থ মৃত্যু হলো ভারতে। এর আগে কর্ণাটক, দিল্লী ও মহারাষ্ট্রে মোট তিন জনের মৃত্যু হয়েছে।
এখনো পর্যন্ত এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। গবেষকদের একাংশ আশঙ্কা করছেন যে, আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে। এই ভাইরাসের দ্বারা কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এতে সহমত নন, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। ভারতে এখনও কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি বলে দাবী করছেন তিনি।
যখন কোনো ব্যাক্তি কোনও দেশে না গিয়ে বা করোনা আক্রান্ত কারোর সংস্পর্শে না আসা সত্ত্বেও আক্রান্ত হন তখন তাকে বলা হয় কমিউনিটি ট্রান্সমিশন। এর মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি সবচেয়ে ভয়ের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…