নিউজ

করোনা মোকাবিলায় অক্ষম পাকিস্তান : পাক প্রধানমন্ত্রী

বিশ্বে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ ক্রমশই দ্বিগুণ হচ্ছে নানান মহলে। যার ফলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে সকল দেশ। নিজের প্রতিপত্তি বিস্তার করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। এই নোভেল করোনা ভাইরাসের উৎস স্থল হুবেই প্রদেশের উহান শহরের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের পোশাকি নাম দিয়েছে কোভিড-১৯। চীন থেকে তা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে বাইরের দেশগুলোতেও। মূলত দক্ষিণ এশিয়ায় এই ভাইরাসের প্রতিপত্তি বিস্তার লক্ষ্য করা গিয়েছে।

ইতিমধ্যে পাক সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে আক্রান্ত হয়েছেন প্রায় ২০০ জন। এদিন পাকিস্তানের সরকার আশংকা প্রকাশ করেছে, আগামী দিনে পাকিস্তানে আরও ভয়াবহ রূপ নিতে পারে নভেল করোনা ভাইরাস। যার ফলে এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের ধনী দেশগুলোর কাছে সাহায্য চাইলেন। এছাড়া তিনি অনুরোধ করেছেন পাকিস্তানের সমস্ত ঋণ মুকুবের জন্য। তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবিলার সামর্থ্য নেই পাকিস্তান সরকারের। কারন আগামীতে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা নিয়ন্ত্রণ করতে পাকিস্তানের সরকার অক্ষম।

আরও পড়ুন : করোনার জেরে বিপর্যস্ত গরীবদের টাকা দিয়ে সাহায্য করার ভাবনা মোদী সরকারের

ভারতে এখনো নিজের প্রভাব সেভাবে বিস্তার করতে পারেনি করোনা ভাইরাস। কিন্তু ভারত অন্যান্য দেশের কাছে করোনা মোকাবিলায় সাহায্যের আবেদন না জানালেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন ভারত অক্ষম করোনা ভাইরাস মোকাবিলায়। তাই তিনি নিজের দেশের সাহায্যের সঙ্গে ভারতের প্রসঙ্গও তুলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত চীনকে করোনা মোকাবিলায় ১৫ টন মেডিকেল সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026