করোনাভাইরাস আবারো নিজেদের প্রভাব বিস্তার করা শুরু করেছে। এতক্ষণ পর্যন্ত মোটামুটি করোনা আক্রান্ত ৪ লক্ষের কমেই ছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করে গেল বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
এখনো পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা সর্বাধিক ভারতে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি মে মাসে করোনা আক্রমণের সর্বোচ্চ প্রভাব ভারতে পড়বে। সেরকম ভাবেই শুরু হয়ে গেল ভারতে করোনাভাইরাস এর প্রভাব। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন।
অন্যদিকে গতকাল করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। গতকালে তুলনায় সুস্থতার হার আবার অনেকটা কমে গিয়েছে আজকে। ২৪ ঘন্টায় সুস্থতা সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। তার ফলে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে এই মুহূর্তে। অক্সিজেন, বেড এবং যথাযথ চিকিৎসার অভাব দেখা দিয়েছে পুরো ভারতে।
ভারতে বর্তমানে করোনাভাইরাস এর মৃতের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। আপাতত সর্ব মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জনে। যেখানে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…