রাজ্য

দ্রুত ভোট পরবর্তী হিংসার রিপোর্ট পাঠান, রাজ্যকে কড়া চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজ্যে চলছে ভোট পরবর্তী হিংসা, আর এই হিংসা বন্ধ করা নিয়ে এবারে স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি কড়া চিঠি দিল রাজ্য সরকারকে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, হিংসার রিপোর্ট দ্রুত পাঠাতে হবেই। নাহলে রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। বাংলায় ভোট পরবর্তী হিংসা বর্তমানে চরমে।

কিন্তু তার সাথে যেকোনো খবরকে অতিরঞ্জিত করে দেখানো চলছে একই তালে। কিছুদিন আগেই নানুরে দুই বিজেপি পোলিং এজেন্টদের গণ ধর্ষনের দাবি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ অধিকর্তা এনএন ত্রিপাঠী। কিন্তু তা এখনো মানতে নারাজ বিজেপি নেতারা। তাদের দাবি, বিজেপি কর্মীদের উপরে হামলা হচ্ছে, তাই এই হামলার রিপোর্ট পাঠাতে হবেই রাজ্যকে।

পিটিআই জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ এ কড়া হুঁশিয়ারি, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পাঠান না হলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে। অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চিঠি হিসেবে দাবি করে সৌগত রায় বলেছেন, “কে বলল ব্যবস্থা নেয়া হচ্ছে না? ১১ টায় শপথ নিয়েছেন। এডিজি আইন-শৃঙ্খলা বদল করা হচ্ছে। মমতা দায়িত্ব নিয়েছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে, আর সব থেকে বড় কথা আইন-শৃঙ্খলা একটা রাজ্যের বিষয়। অমিত শাহের কোন কৌশল এখানে খাটবে না।”

কিন্তু বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আবার অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত ১৪ জন মারা গিয়েছেন। রাজ্যে গণহত্যা চলছে। ৩৬ ঘন্টা পর্যন্ত নিরব মমতা। এতে বোঝা যাচ্ছে ওদের মদত রয়েছে। রক্তরঞ্জিত হাত নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে। এই মৃত্যু-মিছিল কোথায় গিয়ে থামবে জানিনা।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কয়েকটা ঘটনা ঘটেছে। সবকটা সত্য নয়। এখানে বিজেপি জিতেছে সেখানে বেশি অত্যাচার হচ্ছে। আর যখন অত্যাচার হয়েছিল তখন নির্বাচন কমিশন এর আওতায় ছিল। ৩ মাস পরে আমার হাতে এসেছে সমস্ত কিছু। সবকিছু ঠিক হয়ে যাবে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026